← Back
💡 Misc
2 min read

আমি উপলব্ধি করেছি, আমার দেখা সবচেয়ে ঠুনকো হৃদয়ের মানুষ আমি নিজেই। কারো সামান্য গম্ভীর আচরণেই আমার হৃদয় চুরমার হয়ে যায়, একটা সামান্য শক্ত কথায় আমার অর্ধ-সপ্তাহ বিনিদ্র হাহাকারে কাটতে পারে। অথচ আধুনিক মানুষের হৃদয় কত শক্ত, যেন কংক্রিটের মতো।
এই পাথুরে নির্মম শহরে ঠুনকো আয়নার মতো হৃদপিণ্ড নিয়ে আমি কতদূর যাবো?


Sorry, I don't know who wrote this, collected from random posts on social network.